বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

অপূর্ব-তিশার আলাদা হওয়ার গল্প

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩৫৭ বার

বনিবনা না হওয়ার কারণে ভেঙে যাচ্ছে তাদের সংসার। আলাদা হয়ে যাচ্ছেন তারা। আলাদা হয়ে যাওয়ার মুহূর্তে তারা হারিয়ে ফেলেন তাদের একমাত্র মেয়েকে। এমনই এক গল্পে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় জুটি অপূর্ব ও তানজিন তিশা। নাম ‘মিসিং’। এটি রচনা ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।

তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে সবকিছু থমকে গেছে। এবারই প্রথম ঈদ যেখানে নতুন কোনো কাজ নেই। “মিসিং” নাটকের কাজটা করা হয়েছিল গত বছর শেষ দিকে। এখন সেটা প্রচার হচ্ছে। বিয়ের পর দুইটা মানুষের আলাদা হয়ে যাওয়ার গল্পই উঠে এসেছে নাটকে। ’

তিনি আরও জানান, নাটকে অপূর্ব ও তিশার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন নাট্য পরিচালক তপু খানের একমাত্র কন্যা ওয়াজিহা ফারজিন খান। আরও অভিনয় করেছেন তুর্ষ, রত্না খান, মুকিত জাকারিয়া প্রমুখ। ‘মিসিং’ প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন বাংলাভিশনে ৬টা ৩৫ মিনিটে।

চ্যানেলে প্রচারের পর নাটকটি ইউটিউব চ্যানেল সারয়ারটিউব (Sarwartube) এ ঈদের তৃতীয় দিন দুপুর ১২টায় প্রকাশ করা হবে বলে জানান নির্মাতা কাজল আরেফিন অমি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com