বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক

লেবাননে চুক্তি লঙ্ঘনের অভিযোগ, গুলিবর্ষণ ইসরাইলের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার

লেবাননের দক্ষিণাঞ্চলে ছয়টি এলাকায় বৃহস্পতিবার ট্যাঙ্ক থেকে গুলিবর্ষণ করেছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনীর অভিযোগ, হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘিত হয়েছে। তাদের দাবি, দক্ষিণাঞ্চলে বেশ কিছু এলাকায় সন্দেহভাজন লোকজন হাজির হয়, কেউ কেউ গাড়িতে আসে।

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় বুধবার থেকে ইসরাইল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। দীর্ঘ ১৪ মাস ধরে লড়াইয়ে বিধ্বস্ত সীমান্ত অঞ্চলে উভয় দেশের মানুষ যেন বাড়িতে ফিরতে পারে তা নিশ্চিত করাই এই চুক্তির লক্ষ্য।

সীমান্ত-সংলগ্ন শহরগুলোতে বাসিন্দাদের নিজেদের নিরাপত্তার স্বার্থেই এখনই না ফিরতে অনুরোধ করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

লেবাননের নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বলেছে, বৃহস্পতিবার সকালে সীমান্তের ছয়টি এলাকায় ট্যাঙ্ক থেকে গুলিবর্ষণ করেছে ইসরাইল।

লেবানন ও ইসরাইলের মধ্যবর্তী ‘ব্লু লাইন’ সীমান্তরেখার দুই কিলোমিটারের মধ্যে রয়েছে মারকাবা, ওয়াজানি, কেফারচুবা, খিয়াম, তায়বে ও মারজাউনের বিস্তীর্ণ কৃষিক্ষেত্র। এই এলাকাগুলোতে হামলা চালানো হয়েছে। নিরাপত্তা সূত্রদের একজন বলেছেন, মারকাবাতে দু’জন আহত হয়েছে।

দক্ষিণাঞ্চলের সীমান্তের কাছে নিজেদের বাড়ি থেকে চ্যুত লেবাননের পরিবারগুলো তাদের সম্পত্তি খতিয়ে দেখার জন্য ফেরার চেষ্টা করেছে। তবে সীমান্ত বরাবর শহরগুলোতে (লেবাননের ভূখণ্ডের মধ্যেই) সৈন্য মোতায়েন রেখেছে ইসরাইল। লেবাননের দক্ষিণাঞ্চলের নানা প্রান্তের ওপর দিয়ে নজরদারি ড্রোনের শব্দ শুনেছেন রয়টার্সের সংবাদদাতারা।

ট্যাঙ্কের টহলদারি নিয়ে হিজবুল্লাহ বা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য আসেনি। গাজায় যুদ্ধের সমান্তরালে এই দু’পক্ষ এক বছরের বেশি সময় ধরে লড়াই করছে।

সংঘাত-দীর্ণ এই অঞ্চলে এক বিরল কূটনৈতিক কৃতিত্ব এই চুক্তি ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে বছরের পর বছর ধরে চলা ভয়াবহ সংঘাতকে স্থগিত করে দিয়েছে। তবে ইসরাইল গাজা ভূখণ্ডে তাদের আরেক প্রধান শত্রু ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে এখনো লড়াই করছে।
সূত্র : ভিওএ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com