শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

সোনারগাঁওয়ে আরো ১১ জন করোনায় আক্রান্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২০
  • ৩২৬ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২৪ ঘন্টায় আরো ১১ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে। তাদের মধ্যে ছয়জন পুরুষ, চারজন নারী ও একটি দুই বছরের মেয়েশিশু রয়েছে। এ নিয়ে সোনারগাঁওয়ে মোট ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৫১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ১১ জনের করোনা আক্রান্ত পাওয়া যায়।

এ নিয়ে সোনারগাঁওয়ে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৪১ জন, সুস্থ হয়েছেন ৪৬ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন চারজন।

তিনি আরো জানানা, এ পর্যন্ত সোনারগাঁও থেকে ৬৮১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা শেষে ১৪১ জনের করোনা শনাক্ত হয়। চারজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ৪৬ জন সুস্থ হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com