রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয় : জামায়াতের আমির

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা সকলেই এক জায়গায় ঐকমত হয়েছি। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়, এ ক্ষেত্রে আমরা সিমেন্টের মতো।’

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাজনৈতিক দলের সাথে সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, পাশের দেশ আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমরা সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের ভূমিকা উস্কানিমূলক, অসহিংস। তারা মিথ্যা তথ্যের ওপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য, এদেশের জনগণ ও সরকারকে ব্যর্থ করার জন্য অপপ্রয়াস ও অপপ্রচার চালাচ্ছে। আমরা সকলের সম্মিলিতভাবে এর নিন্দা জানিয়েছি।

তিনি বলেন, আমরা সকলেই এক জায়গায় ঐকমত হয়েছি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়, এ ক্ষেত্রে আমরা সিমেন্টের মতো। যেমন অতীতে ছিলাম, ৫ আগস্ট এ ছিলাম, ভবিষ্যতে আমাদের এটি অব্যাহত থাকবে।

তিনি সাফ জানিয়ে দেন, চরমপন্থা যে দিক থেকে আসবে, আমরা তাদেরকে ঘৃণা করি, আমরা তাদেরকে প্রশ্রয় দিব না, মেনেও নিব না। এ ব্যাপারে সকলে আমরা একমত হয়েছি।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা আশা করছি, জাতীয় ঐক্যবদ্ধভাবে আগামীর চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে, আমরা চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যাব, চূড়ান্ত সফলতা না আসা পর্যন্ত আমাদের ঐক্য অটুট থাকবে। চূড়ান্ত সফলতা আসার পরও দেশের জন্য আমাদের অটুট ঐক্য অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com