বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

উত্তর ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্প

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ বার

উত্তর ক্যালিফোর্নিয়ার উপকূলে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ফার্নডেল শহরের কাছে এবং সান ফ্রান্সিসকো থেকে প্রায় ২৬০ মাইল (৪১৮ কিলোমিটার) উত্তরে আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এ তথ্য দিয়েছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, উত্তর ক্যালিফোর্নিয়া এবং দক্ষিণ ওরেগনের উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। এই এলাকা প্রায় ৪.৭ মিলিয়ন মানুষের বাসস্থল। তবে কিছুক্ষণ পর সতর্কতা বাতিল করা হয়।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের পর মৃত্যুর খবর পাওয়া যায়নি এবং কোনো বড় ধরনের ক্ষতি বা অবকাঠামোগত ধ্বংস হয়নি। কিছু বাড়িতে সামান্য ক্ষতি এবং দোকান থেকে পণ্যপত্র মেঝেতে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। হামবোল্ট কাউন্টিতে ১০ হাজার এরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

ফার্নডেলের এক বাসিন্দা বিবিসিকে জানিয়েছেন, ভূমিকম্পের পরে যে ভবনে তিনি ছিলেন, তার ভেতরের অবস্থা দেখে মনে হচ্ছিল ‘প্রতিটি ঘরে যেন একটি বোমা বিস্ফোরিত হয়েছে।’

প্রত্যক্ষদর্শী আরেকজন জানান, ভূমিকম্পের সময় তিনি বাড়িতে দুপুরের খাবার খাচ্ছিলেন। তার কাছে আক্ষরিক অর্থে মনে হচ্ছিল যে- একটা বিশাল পানির ঢেউ এসেছে। ঘরের জানালাগুলো খটখট আওয়াজ করছিল, দেয়াল ভেঙে পড়ার মত অবস্থা, খাবার টেবিলের থালা-বাসন কেপে ওঠে। বেশ ভীতিকর পরিস্থিতি। এটা সত্যিই বড় কম্পন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com