বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৬ বার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টে ইউন সুক ইয়ুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির আইন মন্ত্রণালয়। স্থানীয় সংবাদমাধ্যম ডং-আ লিবোর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এক কর্মকর্তার বরাতে পত্রিকাটি জানায়, ‘প্রেসিডেন্ট ইউয়ন সুক ইয়ুলের বিরুদ্ধে ৯ ডিসেম্বর বিকাল সাড়ে ৩ টা থেকে নিষেধাজ্ঞা কাযকর হবে।’

দক্ষিণ কোরিয়ায় বর্তমান কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞার ঘটনা এবারই প্রথম।এর আগে দেশটির দুর্নীতি বিরোধী সংস্থার পক্ষ থেকেও এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিপ্লবের অভিযোগ আনা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে রাষ্ট্রদোহে মামলা চালানোর সুযোগ আছে।

গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় ইউন সুক ইওল ‘উত্তর কোরিয়াপন্থী উপাদান’ এবং সংসদীয় বিরোধীদের কর্মকাণ্ডের কারণে সৃষ্ট নির্বাহী শাখার পক্ষাঘাতের বিরুদ্ধে লড়াই করার জন্য সামরিক আইন ঘোষণা করেছিলেন। আকস্মিক এমন ঘোষণার মাত্র ছয় ঘণ্টার মধ্যে সামরিক আইন প্রত্যাহার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com