বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিস্ফোরণে আফগান মন্ত্রী নিহত : আইএসের দায় স্বীকার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ বার

আফগানিস্তানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরে আত্মঘাতী বোমা হামলায় তালেবান সরকারের শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল রহমান হাক্কানি নিহত হয়েছেন। ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

স্থানীয় সময় বুধবার (১১ ডিসেম্বর) কাবুলে এ হামলা হয়।

২০২১ সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফিরে আসার পর এটাই প্রথম এমন শীর্ষ পর্যায়ের কোনো হতাহতের ঘটনা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, হাক্কানি তার কার্যালয় থেকে বের হওয়ার সময় এ বিস্ফোরণ ঘটে। এতে আরো ছয়জন নিহত হয়েছেন।

খলিল হাক্কানি তালেবানের একটি শক্তিশালী গোষ্ঠীর একজন শীর্ষ সদস্য ছিলেন। গোষ্ঠীটিকে বলা হয় হাক্কানি নেটওয়ার্ক। মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ‘বিশ্বব্যাপী সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছিল।

আইএসের বার্তাসংস্থা আমাকের একটি প্রতিবেদনে বলা হয়, একজন আইএস সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে মন্ত্রীর কার্যালয়ের বাইরে অপেক্ষা করছিলেন এবং বাইরে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটান।

তালেবানের একজন মুখপাত্র নিশ্চিত করেন, হাক্কানি আইএসের হাতে নিহত হয়েছেন।

খলিল হাক্কানির ভাই জালালুদ্দিন হাক্কানি ছিলেন একজন বিখ্যাত গেরিলা নেতা। ১৯৮০-এর দশকে তিনি আফগানিস্তানে সোভিয়েত সৈন্যদের সাথে যুদ্ধ করেছিলেন এবং হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠা করেছিলেন। তালেবানের ২০ বছরের বিদ্রোহের সময় অনেক হামলার পেছনে ছিল এ নেটওয়ার্ক।

নিহত মন্ত্রীর ভাতিজা এবং জালালউদ্দিনের ছেলে সিরাজুদ্দিন হাক্কানি তালেবান সরকারের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী।
সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com