শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা প্রায় ৩ লাখ ৪৮ হাজার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ২৬৫ বার

করোনাভাইরাস মহামারিতে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৩ লাখ ৪৮ হাজারে দাঁড়িয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত এ সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৯০৭ জন।

ওয়ার্ল্ডোমিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ লাখ ৯০ হাজার ৩৫৮ জনে।

আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি এ পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ২৩ লাখ ৬৬ হাজার ৫৭৪ জন, যা মোট রোগীর ৮৭ শতাংশ।

বর্তমানে ২৮ লাখ ২২ হাজার ৭১০ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের মধ্যে ৫৩ হাজার ১৬৭ জনের অবস্থা গুরুতর, যা মোট রোগীর ২ শতাংশ।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে, বাংলাদেশে আরো ২১ জনের মৃত্যুর মধ্য দিয়ে সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০১ জনে। এছাড়া নতুন করে আরো ১ হাজার ৯৭৫ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com