শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ বার

যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের একটি খ্রিস্টান স্কুলে সোমবার বন্দুকধারীর গুলিতে এক শিশুসহ পাঁচজন নিহত এবং কয়েকজন আহত হয়েছে। স্থানীয় পুলিশ প্রধান এ কথা জানান।

ম্যাডিসন পুলিশ প্রধান শোন বার্নস বলেছেন, নিহতদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছে।

পুলিশ জানিয়েছে, রাজ্যের রাজধানী ম্যাডিসনের অ্যাবন্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে এই গোলাগুলি ঘটে।

সোমবার দুপুরে স্কুলের আশপাশের রাস্তা বন্ধ করে দেয় পুলিশ।

এটিএফ এজেন্টরা স্থানীয় আইন প্রয়োগকারীকে সহায়তা করার জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

উইসকনসিনের গভর্নর টনি ইভার্স এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা বাচ্চাদের, শিক্ষাবিদদের এবং সমগ্র অ্যাবন্ডেন্ট লাইফ স্কুলের সাথে সংশ্লিষ্ট সবার জন্য প্রার্থনা করছি। আমরা আরো তথ্যের জন্য অপেক্ষায় আছি এবং ফার্স্ট রেস্পন্ডারদের প্রতি কৃতজ্ঞ যারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।’

অ্যাবন্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুল একটি ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান এবং তাদের ওয়েবসাইট অনুসারে কিন্ডারগার্টেন থেকে হাই স্কুল পর্যন্ত প্রায় ৩৯০ জন শিক্ষার্থী রয়েছে।

সিএনএন তাদের প্রতিবেদনে বলছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে উইসকনসিনের স্কুলে গোলাগুলির বিষয়টি অবহিত করা হয়েছে।
সূত্র : ভিওএ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com