রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

নগর ভবনের সামনে আজও ইশরাক সমর্থকদের অবস্থান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১২৪ বার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা।

আজ মঙ্গলবার ষষ্ঠ দিনের কর্মসূচি হিসেবে নগর ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ করছে তারা। সকাল ১০টায় শুরু হওয়া এ অবস্থান কর্মসূচি বিকাল ৫টা পর্যন্ত চলবে।

‘ঢাকাবাসীর’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন ইশরাক হোসেনের কর্মী-সমর্থক ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সাবেক কাউন্সিলর, যুবদল, মহিলা দল, ছাত্রদল, শ্রমিক দল ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

আন্দোলন শুরু দিন থেকেই নগর ভবনে মূল ফটকে তালা দেওয়াসহ প্রতিটি রুম ও লিফট বন্ধ করে দেওয়া হয়। বন্ধ রাখা হয়েছে ডিএসসিসির সকল সেবা প্রতিষ্ঠান। ফলে দূরদূরান্ত থেকে সেবাপ্রত্যাশীরা এসে ফিরে যাচ্ছেন।

শতশত বিক্ষোভকারী নগর ভবনের সামনের মূল সড়কে বসে স্লোগানে স্লোগানে বিক্ষোভ করছেন।

বিক্ষোভকারীরা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগসহ নানান স্লোগান দিচ্ছেন। এদিকে, বিক্ষোকারীদের অবস্থনের ফলে গুলিস্তান, ফুলবাড়িয়া ও বঙ্গমার্কেটের সামনে শতশত গাড়ী আটকা পড়ছে। ভোগান্তিতে পড়েছেন সিএনজি, রিকশা চালক ও পথচারীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com