বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বড়াইগ্রামে ঝড়ে দেয়াল ভেঙে শিশুর মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৭৯ বার

নাটোরের বড়াইগ্রামে ঝড়ের সময় তীব্র বাতাসে দেয়াল ভেঙে পড়ে শিশুর ওপর। এতে তার মর্মান্তিক মৃত্যু হয়।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রাণ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম বিথি খাতুন (১১)। সে ওই গ্রামের কৃষক আবু বক্করের মেয়ে এবং নিজ এলাকায় ব্রাক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণিতে লেখাপড়া করতো।

নিহতের চাচাতো ভাই হালিম হোসেন জানান, সন্ধ্যার দিকে ঝড়ো বাতাস শুরু হলে বিথি খাতুন ঘরে ঢুকার আগে বাড়ির মধ্যে প্রাচীরের সঙ্গে লাগানো ট্যাপ কলে পা ধুচ্ছিল। আকস্মিক বিকট শব্দ হলে বাড়ির লোকজন বের হয়ে দেখে বাড়ির প্রাচীরের দেয়াল ভেঙে পড়েছে এবং সেখানে বিথি চাপা পড়েছে। দ্রুত তাকে উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল জানান, বাড়ির প্রাচীরের ওই দেয়ালটি পুরানো ও দুর্বল হয়ে পড়ায় ঝড়ো হাওয়ায় তা ভেঙে পড়েছে এবং এতে এই মর্মান্তিক মৃত্যু হয়েছে শিশুটির। এ ঘটনায় পুরো এলাকা শোকে স্তব্দ হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com