শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বিয়ে নয় প্রেম করছেন মডেল মারিয়া মিম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৩৮ বার

অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম। নতুন করে আবারও সম্পর্কে জড়িয়েছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে এক যুবকের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। যেখানে নিজের ভালোবাসার মানুষের চেহারা ঢেকে রাখলেও ওই যুবককে ‘আমার ভালোবাসা’ বলেই সম্বোধন করেছেন এই মডেল ও অভিনেত্রী।

এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মারিয়া মিম বলেন, আমি প্রেম করছি। তবে আমার বয়ফ্রেন্ড মিডিয়ার না। তিনি মিডিয়ার বাইরের লোক। সামনেই আমরা বিয়ে করব। যদি সব ঠিকঠাক থাকে।

এই মডেল বলেন, সিদ্দিক তো আমার প্রাক্তন। ডিভোর্স হয়ে গেলে তার সঙ্গে দেখা করাটাও পাপ। তিনি আমার জন্য এখন একজন পরপুরুষ। যার সঙ্গে দেখা করাটাও পাপ। প্লিজ, সিদ্দিককে জামাই বানায় দিয়েন না।

এদিকে সম্প্রতি মারধরের শিকার হয়েছেন অভিনেতা সিদ্দিক। এরপর বর্তমাকে কারাগারে রয়েছেন তিনি। বিষয়টি নিয়ে নেটিজেনরা মারিয়া মিমকে কটাক্ষ করলে তাদের তুলোধুনো করেছেন এই মডেল।

এক নেটিজেন মিমকে প্রশ্ন করেন, সিদ্দিক জেলে তুমি কি খুশি? জবাবে তিনি বলেন, তোমাদের বোঝা উচিত যে ডিভোর্সের ৫-৬ বছর পরেও কেউ জামাই থাকে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com