বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

১০ দফা দাবিতে রাজশাহীতে পেট্রল পাম্পে ধর্মঘট চলছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৮৭ বার

তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশ করাসহ ১০ দফা দাবিতে বাংলাদেশ পেট্রল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ আধা বেলা ধর্মঘটের ডাক দিয়েছে।

আজ রবিবার দুপুর ২টা পর্যন্ত ডিপো থেকে তেল উত্তোলন ও পেট্রল পাম্প থেকে তেল বিক্রির সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন পেট্রোল পাম্পের মালিক ও কর্মচারীরা।

এদিন সকাল ৬টা থেকে রাজশাহীর বিভিন্ন পেট্রল পাম্পে তেল বিক্রি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহন চালকেরা।

পেট্রল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে সওজ বিভাগের ইজারা ভূমির মাশুল আগের মতো বহাল রাখা, নবায়নকালীন সময়ে নির্ধারিত ইজারা মাশুলের পে-অর্ডারসহ আবেদন নির্বাহী প্রকৌশলীর দপ্তরে জমা দিলে সেটিকে নবায়ন হিসেবে গণ্য করা, বিএসটিআইয়ের পূর্বের নিয়ম অনুযায়ী ডিসপেন্সিং ইউনিট স্ট্যাম্পিং ও পরিমাপ যাচাই কার্যক্রম পরিচালনা, আন্ডার গ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন, ডিপ রড পরীক্ষণ ফিস ও নিবন্ধন প্রথা বাতিল।

এছাড়া বিভিন্ন স্থানে ঘর বা খোলা জায়গায় অবৈধভাবে মেশিন স্থাপন করে জ্বালানি তেল বিক্রি বন্ধ, ডিলারশিপ ছাড়া বিপণন কোম্পানির সরাসরি তেল বিক্রি বন্ধ, ট্যাংক-লরি চালক সংকট মোকাবিলায় চালকদের লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স ইস্যু প্রক্রিয়া সহজ করা, গাড়ির কাগজপত্র পরীক্ষার নামে রাস্তায় ট্যাংকলরি যত্রতত্র না থামানো। তেলের ডিপো গেটে কাগজপত্র পরীক্ষার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করাসহ এবং আন্তঃজেলা রুট পারমিট ইস্যু করার দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ পেট্রল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ রাজশাহী শাখার তথ্য মতে, রাজশাহীতে ৫০টি পেট্রল পাম্প আছে। এছাড়া তেল পরিবহনের জন্য ১০০টি গাড়ি আছে।

এদিকে সরেজমিনে ঘুরে দেখা গেছে, রবিবার সকাল থেকেই নগরীর সবগুলো পেট্রল পাম্প বন্ধ। যানবাহন চালকেরা পাম্পে এসে তেল না পেয়ে ফেরত গেছেন। এতে অনেকেই চরম ভোগান্তিতে পড়েছেন।

নগরীর গুল গফুর পেট্রল পাম্পে জ্বালানি নিতে আসা সাখাওয়াত হোসেন সাদী বলেন, ‘মোটরসাইকেলে তেল নাই। ভাবলাম অফিসে যাওয়ার আগে তেল নিয়ে যাই। এসে দেখি ধর্মঘট। কী আর করার। দেখি সামনে কোথাও থেকে বেশি দামে তেল কিনতে হবে। তবে এখন ভয় হচ্ছে গাড়ি যাতে রাস্তায় বন্ধ না হয়ে যায়।’

বাংলাদেশ পেট্রল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ রাজশাহী শাখার সাধারণ সম্পাদক সৈয়দ অনিসুর রহমান শিমুল বলেন, ‘দাবি আদায়ে গত ১২ মে সংবাদ সম্মেলন করে ১২ দিনের আলটিমেটাম দিয়েছিলাম। এর মধ্যে দাবি আদায় না হওয়ায় ২৫ মে আধা বেলা প্রতীকী কর্মবিরতির পালনের ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ। তবে আমাদের দাবি না মানা হলে আমরা আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com