শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

ইউরোপিয়ান সোনার জুতা জিতলেন এমবাপ্পে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১১৬ বার

অনেক আলোচনার জন্ম দিয়ে গত গ্রীষ্মের দলবদলেই মাদ্রিদে যোগ দিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। প্রথম মৌসুমে যোগ দিয়ে লস ব্লাঙ্কোসদের হয়ে বড় কোনো শিরোপা জিততে পারেননি ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই ফুটবলার। তবে ব্যক্তিগত অর্জন কম নয় তার। ইউরোপিয়ান সর্বোচ্চ ৫ লিগের মধ্যে সবচেয়ে বেশি গোল দিয়ে ‘ইউরোপিয়ান গোল্ডেন শু’ জিতেছেন তিনি।

লা লিগায় মোট ৩১ গোল দিয়েছেন এমবাপ্পে। ইউরোপের সেরা ৫টি লিগে (লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালিয়ান সিরি আ, বুন্দেসলিগা, ফ্রেঞ্চ লিগ ওয়ান) যা সর্বোচ্চ। ৩১ গোল দিয়ে ৬২ পয়েন্ট নিয়ে সোনার জুতা জয় করলেন এমবাপ্পে।

লিভারপুল তারকা মোহামেদ সালাহ ও পর্তুগিজ লিগের সর্বোচ্চ গোলদাতা ভিক্টর গিওকেরেস ছিলেন এমবাপ্পের নিকটতম প্রতিদ্বন্দ্বী। ২৯ গোল দিয়ে ৫৮ পয়েন্ট নিয়ে তিনে সালাহ। আর ৫৮.৫ পয়েন্ট নিয়ে দুইয়ে গিওকেরেস। যদিও পর্তুগিজ লিগে ৩৯ গোল দিয়েছেন তিনি। তবে ইউরোপের সেরা ৫ লিগে গোলপ্রতি পয়েন্ট বিবেচনা করা হয় ২, আর পর্তুগিজ লিগে ১.৫।

থিয়েরি হেনরির পর এমবাপ্পেই প্রথম খেলোয়াড় যিনি গোল্ডেন শু জিতলেন। ২০০৪ ও ২০০৫ সালে এই পুরস্কার জিতেছিলেন হেনরি। লা লিগাসহ সব সংস্করণ মিলিয়ে এই মৌসুমে ৪২ গোল করেছেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের তৃতীয় ফুটবলার হিসেবে ইউরোপিয়ান গোল্ডেন শু জিতলেন এমবাপ্পে। তার আগে জিতেছিলেন হুগো সানচেজ ও ক্রিস্টিয়ানো রোনালদো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com