বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৪৮ বার

রাজধানীর বাড্ডায় স্থানীয় এক বিএনপি নেতাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কামরুল আহসান সাধন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক।

গতকাল রবিবার রাত আনুমানিক সারে ১১টায় মধ্য বাড্ডা গুদারা ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনার সময় ওই ব্যক্তি গুদারাঘাট এলাকায় চায়ের দোকানে চেয়ারে বসে কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন। ওই সময় দুজন গুলি করে পালিয়ে যান। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

নিহতের ভাগ্নে জিহাদ বলেন, ‘বাড্ডায় ওনাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে আমরা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নিয়ে আসি। এখানে চিকিৎসকরা তাকে দেখে মারা গেছেন বলে জানান।’

তিনি আরও বলেন, ‘বাড্ডা থানায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। কারা এই ঘটনা ঘটিয়ে এখন পর্যন্ত আমরা জানি না।’

প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহতের ভাগনি জামাই ইসমাইল হোসেন জানান, দুজন শ্যুটার এলোপাতাড়ি গুলি ছুড়েছে।দুজনই মাস্ক পড়া ছিলেন। গুলিতে তিনি ঘটনাস্থলেই পড়ে যান। এরপর ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com