শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

দপ্তর ছেড়ে টানা তৃতীয় দিন বিক্ষোভে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৯১ বার

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

আজ সোমবার (২৬ মে) বেলা ১১টার দিকে সচিবালয়ের ভেতরে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে বিক্ষোভ শুরু করেন তারা।

বিক্ষোভে ‘অবৈধ কালো আইন, মানি না মানবো না, আপস না সংগ্রাম, সংগ্রাম, জেগেছে রে জেগেছে কর্মচারী জেগেছে, সচিবালয়ের কর্মচারী এক হও লড়াই করো’ বলে নানা স্লোগান দেন।

কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, সাড়ে চার দশক আগের বিশেষ বিধানের কিছু ‘নিবর্তনমূলক ধারা’ সংযোজন করে অধ্যাদেশের খসড়াটি করা হয়েছে।

এর মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ মে) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়।

শনিবার (২৪ মে) থেকে এ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com