শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

তরুণীকে ‘স্ত্রী সাজিয়ে’ চীনে পাচারের চেষ্টা, গ্রেপ্তার ৩

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৭৪ বার

নারী পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই চীনা নাগরিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাঁরা হলে, চীনা নাগরিক হুন জুনজুন (৩০) ও ঝ্যাং লেইজি (৫৪) এবং বাংলাদেশি মো. নয়ন আলি (৩০)।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই চীনা নাগরিক ও বসুন্ধরা এলাকা থেকে বাংলাদেশি নাগরিককে গত সোমবার (২৬ মে) দিবাগত মধ্যরাত থেকে গতকাল মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পরে মঙ্গলবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে বিমানবন্দর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করেন। পরবর্তীতে বুধবার (২৮ মে) সকালে বিমানবন্দর এপিবিএন তথ্য জানিয়েছে।

এপিবিএন জানায়, গাইবান্ধার এক তরুণী (১৯) এপিবিএনের কাছে অভিযোগ করে বলেন, দুই চীনা নাগরিক তাঁকে চীনে পাচারের চেষ্টা করছেন। অভিযোগের ভিত্তিতে এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফাউজুল কবীর মঈনের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই চীনা নাগরিককে আটক করে এপিবিএন অফিসে নিয়ে যাওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com