বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড এফডিসি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৩৫২ বার

রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। ঝড়ো হাওয়ায় উপড়ে পড়েছে বেশ কিছু গাছ, হেলে পড়েছে আরও কিছু। এছাড়াও গাছের ডাল আধাপাকা বিল্ডিংয়ের টিনের চালেও পড়েছে। শুধু গাছই নয়, এফডিসির বেশকিছু অস্থায়ী বোর্ড ও সাজসজ্জার ক্ষতি হয়েছে। বিশেষ করে মূল ফটকের সামনে রাখা প্লাইউডের বোর্ডগুলো ভেঙে পড়েছে। তাই এগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।

বর্তমানে ঈদের ছুটি থাকায় ঝড়ে ক্ষয়ক্ষতির স্পষ্ট ধারণা এখনই দেওয়া সম্ভব নয় বলে অনলাইনকে জানিয়েছেন বিএফডিসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম সচিব নুজহাত ইয়াসমিন।

তিনি বলেন, ‘সকালে নিরাপত্তার বিষয়টি আমাকে অবহিত করেন। যতদূর জানি, বেশ কিছু বড় গাছ ঝড়ে উপড়ে পড়েছে। তবে সংখ্যাটা এখন বলা মুশকিল। আর কিছু গাছ হেলে গেছে। এই ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত সরানোর নির্দেশ দিয়েছি। যেগুলো পড়ে গেছে, সেগুলো আপাতত সরানো হচ্ছে না। কারণ আমাদের বেশ কিছু বিল্ডিং এমনিতেই ভাঙা হবে। এছাড়াও এফডিসিতে বেশ কিছু টিনশেডের চালা আছে। সেগুলো ভালো করে চেক করতে বলেছি।’

তিনি আরও জানান, লকডাউন শেষ হলে, ক্ষয়ক্ষতির হিসাবটা বের করা হবে।’

এদিকে, এফডিসির বিভিন্ন সমিতির অফিসগুলোর ছাদে টিন ব্যবহার করা। ঝড়ে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা- জানতে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি পুরোপুরি জানেন না বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com