শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

সাবেক এমপি আনোয়ারুল আজিম মারা গেছেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১২১ বার

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার ভোররাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা সকাল সাড়ে ১০টায় ঢাকা নিউ ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদ, দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বাদ আসর লাকসাম সরকারি পাইলট হাইস্কুল মাঠে, বাদ মাগরিব মনোহরগঞ্জ স্কুল ও কলেজ মাঠে, বাদ এশা গ্রামের বাড়ি শরীফপুরে অনুষ্ঠিত হবে।

বিএনপির বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে তার নির্বাচনী এলাকাসহ বৃহত্তর কুমিল্লায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com