রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

যুক্তরাষ্ট্রে ৬২ হাজার স্বাস্থ্যকর্মী কোভিড নাইন্টিনে আক্রান্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৩৩৫ বার

যুক্তরাষ্ট্রে কোভিড নাইন্টিন রোগিদের চিকিৎসা দিতে গিয়ে নিজেরাও আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৬২ হাজার চিকিৎসক ও নার্স। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ২৯১ জন। দেশটির সেন্টারস ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসন বা সিডিসি এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। এতে জানানো হয়, এখন পর্যন্ত ৬২ হাজার ৩৪৪ জন স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে সিএনএন জানিয়েছে, দেশটিতে স্বাস্থ্যকর্মীদের মধ্যে আক্রান্তের সংখ্যা মূলত আরো বেশি। মার্কিন চিকিৎসকদের অভিযোগ, তাদেরকে প্রয়োজনীয় পিপিই দেয়া হচ্ছে না। এদিকে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতিই ভয়াবহ হচ্ছে প্রতিদিনই।

মঙ্গলবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬১১ জন। এরফলে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ লাখ ২৫ হাজার জনে। দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা সম্প্রতি এক লাখ ছাড়িয়েছে। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে প্রায় ৫ লাখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com