বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

ভিনিসিয়ুসের গোলে বিশ্বকাপ টিকিট নিশ্চিত ব্রাজিলের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৯৮ বার

নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে সবচেয়ে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার বাংলাদেশ সময় সকালে প্যারাগুয়ের বিপক্ষে শুরু থেকেই নিজেদের মেলে ধরে ব্রাজিল। শেষ পর্যন্ত ভিনিসিয়ুস জুনিয়রের গোলে দারুণ এক জয়ও পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরফলে দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করল ব্রাজিল।

সাও পাওলোতে বাংলাদেশ সময় আজ বুধবার সকালে ১-০ গোলে জিতেছে ব্রাজিল। এই জয়ে আপাতত পয়েন্ট তালিকায় উঠে এসেছে দুই নম্বরে।

আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে নড়বড়ে থাকা ব্রাজিল এই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। উপহার দিয়েছে গতিময় ও আক্রমণাত্মক ফুটবলও। ব্রাজিলের আজকের খেলায় আনচেলত্তির কৌশলের ছাপও ফুটে উঠেছে দারুণভাবে।

আজ বুধবার তিনটি পরিবর্তন নিয়ে শুরু করে ব্রাজিল। গেরসন, এস্তেভাও ও রিচার্লিসনের জায়গায় একাদশে সুযোগ পান গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনিয়া ও মাতেউস কুনিয়া। দলের খেলাতেও এই পরিবর্তনের ছাপ ছিল স্পষ্ট।

ব্রাজিল শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। বলের দখল রেখে একের পর এক আক্রমণে যায় তারা। তবে প্যারাগুয়ের রক্ষণ ভাঙতে পারছিল না তারা। বক্সের ভেতর গিয়ে নষ্ট হচ্ছিল ব্রাজিলের আক্রমণগুলো। শেষ পর্যন্ত ম্যাচের ৪৪ মিনিটে ভিনিসিয়ুসের গোলে এগিয়ে যায় ব্রাজিল। সমন্বিত এক আক্রমণে রাফিনিয়ার কাছ থেকে বল পান কুনিয়া। তিনি বক্সের ভেতর বল বাড়ান ভিনিসিয়ুসকে উদ্দেশ্য করে। দারুণ এক ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনি। এই লিড নিয়েই বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের গতি ছিল বেশ মন্থর। তবে প্যারাগুয়ে বেশ কয়েকবার আক্রমণ করে। কিন্তু ব্রাজিলের দারুণভাবে গড়ে তোলা রক্ষণ ভাঙতে পারেনি দলটি। কিছুটা সামলে নিয়ে ব্রাজিল আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ৫৯ মিনিটে ব্রুনো গিমারেসের হেড থেকে অল্পের জন্য দ্বিতীয় গোলটি পাওয়া হয়নি তাদের।

ম্যাচের শেষ দিকে লিড বাড়ানোর লক্ষে আক্রমণের গতি অনেক বাড়িয়ে দেয় ব্রাজিল। কয়েকবার কাছাকাছিও পৌঁছে গিয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য কাঙ্ক্ষিত দ্বিতীয় গোলটি আর পায়নি তারা। ভিনিসিয়ুসের একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে দুই নম্বরে। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com