শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

ইসরায়েলি হামলায় ইরানি সম্প্রচারকর্মী নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৬৬ বার

ইসরায়েলি বিমান হামলায় ইরানের এক সম্প্রচারকর্মী নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) এ তথ্য দিয়েছে।

সিএনএনের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নিহতের নাম মাসৌমে আজিমি। তবে তিনি ঠিক কোন হামলায় নিহত হয়েছেন, তা স্পষ্ট করেনি আইআরআইবি।

ইরানের রাজধানী তেহরানে সোমবার একটি রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইএনএনের স্টুডিওতে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার সময় নিহত মাসৌমে সেখানে ছিলেন কি না, তাও নিশ্চিত নয়।

প্রসঙ্গত, তেহরানের আইআরআইবি স্টুডিও প্রাঙ্গণে সরাসরি প্রযোজনা চলাকালীন আঘাত হানে, ফলশ্রুতিতে একজন কর্মী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ইরান এটিকে ‘জঙ্গিবাদী হামলা’ ও ‘যুদ্ধাপরাধ’ ঘোষণা করেছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এর দায়িত্ব স্বীকার করেছে এবং হামলার উদ্দেশ্য হিসেবে উল্লেখ করেছে ‘প্রচার এবং উসকানি কেন্দ্রকে ধ্বংস’। এই ঘটনা সংঘর্ষকে আরও বিপজ্জনক পর্যায়ে নিয়ে গিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com