শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিল যুক্তরাষ্ট্র

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১০৪ বার

যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ এ প্রতিশ্রুতি দেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রোহিঙ্গা সংকট, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ক্রিস্টোফার ল্যান্ডাউ বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন তিনি।

এছাড়া, ড. খলিলুর রহমান আলাদাভাবে যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে বৈঠক করেন। সেখানে দুই দেশের মধ্যে পারস্পরিক শুল্কসংক্রান্ত চুক্তি নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com