শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে-ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৬০ বার

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, ‘এই হামলার মাধ্যমে জাতিসংঘ সনদ ও এনপিটির মতো গুরুত্বপূর্ণ চুক্তি লঙ্ঘন করেছে ওয়াশিংটন।’

গতকাল শনিবার দিবাগত রাতের অভিযানে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—এই তিনটি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় টার্গেট করে হামলা চালায়। এর পরদিন প্রথম প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হয়েও যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন ও চুক্তি ভেঙেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও জনগণের নিরাপত্তা রক্ষায় ইরানের পূর্ণ অধিকার রয়েছে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com