শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২৩

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৯১ বার

ইসরায়েলের উপকূলীয় শহর তেল আবিবসহ অন্তত তিনটি এলাকায় আঘাত হেনেছে ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র।এতে অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ ও উদ্ধারকারী সংস্থা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, হামলায় তেল আবিবের রামাত আবিভ এলাকার কয়েকটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তেল আবিবের মেয়র রন হুলদাই সাংবাদিকদের বলেন, ‘যে বাড়িটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি আগে থেকেই ভেঙে ফেলার পরিকল্পনা ছিল। তাই ভেতরে কেউ ছিলেন না। তিনি বলেন, যারা আশ্রয়কেন্দ্রে ছিলেন, তারা সবাই সুস্থ ও নিরাপদে আছে।

ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানায়, তেল আবিবের দক্ষিণে নেস জিওনা এবং উত্তরের হাইফাতেও ক্ষেপণাস্ত্রের আঘাত লেগেছে। দেশটির জরুরি চিকিৎসা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’-এর প্রধান এলি বিন সাংবাদিকদের জাানন, হামলায় সারা দেশে ২৩ জন আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে দুই ধাপে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কিত তথ্য কঠোর সামরিক সেন্সরশিপের অধীন। তবে, গত ১৩ জুন ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে অন্তত ৫০টি হামলার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে নেতানিয়াহু সরকার। যাতে এ পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত ৪৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও প্রায় ১ হাজার ড্রোন প্রতিহত করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com