বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ইরানের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১০৩ বার

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরেও তার দেশ পারমাণবিক কর্মসূচির হাল ছাড়বে না। যেকোনো মূল্যে ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি’ অব্যাহত রাখবে তেহরান।

লন্ডনভিত্তিক ওয়েবসাইট ‘নিউ এরাব’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

আব্বাস আরাঘচি বলেন, ‘কোনোভাবেই পরমাণু প্রযুক্তি পরিত্যাগ করবে না তেহরান। কারণ এটি অর্জনে মৃত্যুসহ বহু ত্যাগ-তিতীক্ষার শিকার হতে হয়েছে দেশটির পরমাণু বিজ্ঞানীদের।’

অপরদিকে, পরমাণু ইস্যুকে কেন্দ্র করে ইরানের জনগণের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ আর নিষেধাজ্ঞা সত্ত্বেও সেখান থেকে সরে আসবে না ইরান। এমনটাও জানান আব্বাস আরাগচি।

এর আগে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের এনপিটি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি) থেকে বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছিলেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদি।

কারণ হিসেবে অধ্যাপক ফোয়াদ ইজাদি বলেন, ‘আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা ইরানি পারমাণবিক স্থাপনাগুলোতে যে আক্রমণ হয়েছে, তা আন্তর্জাতিক আইনের পরিপন্থি। অথচ এই চুক্তির আওতায় থাকার কারণে স্থাপনাগুলো হামলা থেকে মুক্ত থাকার কথা ছিল। যেহেতু এমনটা হয়নি, তাই আর এনপিটিতে থাকার প্রয়োজন নেই।’

পার্লামেন্টের অধিকাংশ সদস্যও এ থেকে বের হতে চায় বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com