শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ট্রাম্পের ছেলের প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১২৫ বার

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় ছেলে এরিক ট্রাম্প। বাবার দ্বিতীয় মেয়াদ শেষে তিনি অথবা তাদের পরিবারের অন্য কেউ অংশ নিতে পারেন বলে জানিয়েছেন এরিক।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মূলত ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এরিক ট্রাম্প তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

যেখানে এরিক ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে- হোয়াইট হাউসে তার বাবার দ্বিতীয় মেয়াদ শেষ হলে তিনি অথবা ট্রাম্প পরিবারের অন্য কেউ রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

ট্রাম্প অর্গানাইজেশনের সহ-নির্বাহী সহ-সভাপতি এরিক বলেছেন, যদি তিনি তার বাবার পদাঙ্ক অনুসরণ করার সিদ্ধান্ত নেন তবে হোয়াইট হাউসে যাওয়ার পথ সহজ হবে।

এরিক ট্রাম্প বলেন, ‘আমি যদি আমার বাবার পথ অনুসরণ করতে চাই, তাহলে হোয়াইট হাউসে যাওয়ার পথ আমার জন্য খুব কঠিন হবে না। তবে বড় প্রশ্ন হলো—আমি কি সত্যিই এই পথে হাঁটতে চাই? আমার সন্তানদেরও কি আমি একই রকম কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে দিতে চাই, যা আমি গত দশকে পেরিয়েছি? যদি এর উত্তর হয় “হ্যাঁ”, তাহলে রাজনীতিতে প্রবেশ আমার জন্য সহজ হবে।’

তিনি আরও বলেন, ‘আমি জানি, শুধু আমি না—আমাদের পরিবারের অন্য সদস্যরাও এই পথ বেছে নিতে পারেন।’

উল্লেখ্য, ট্রাম্প পরিবারের আরও দুই সদস্য-ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং ইভাঙ্কা ট্রাম্প ইতোমধ্যে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। তবে এতদিন পারিবারিক ব্যবসা পরিচালনায় মনোযোগী ছিলেন এরিক। যদিও তার সাম্প্রতিক বক্তব্য থেকে স্পষ্ট—রাজনীতি থেকে তিনি পুরোপুরি দূরে ছিলেন না।

নিজের রাজনৈতিক সক্ষমতা নিয়েও আত্মবিশ্বাসী এরিক ট্রাম্প।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com