বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি আজ বৃহস্পতিবার পরীক্ষা স্থগিত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৮১ বার

টানা বৃষ্টি ও উজান থেকে আসা পানিতে কারণে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে ফেনীর বিভিন্ন এলাকা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি পরীক্ষার আজ বৃহস্পতিবার (১০ জুলাই) এর বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান ১ম পত্র ও ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা ১ম পত্র বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন।
তিনি জানান, বন্যা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পরীক্ষার উপযোগী পরিবেশ নেই। শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের যাতায়াতেও দেখা দিয়েছে মারাত্মক সমস্যা। তাই মানবিক বিবেচনায় কুমিল্লা বোর্ডের সকল কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষার আজ বৃহস্পতিবারের (১০ জুলাই) এর সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, নতুন পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৬ টি জেলার মধ্যে ফেনীতে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

প্রসঙ্গত, কয়েক দিনের টানা বর্ষণে ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজীসহ বেশ কয়েকটি উপজেলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। কোথাও কোথাও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে গেছে। এমন প্রেক্ষাপটে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরিয়েছে এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com