রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

নৌকাকে প্রতীকের তালিকায় রাখা যাবে না: এনসিপি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৫৮ বার

নির্বাচনী পরিচালনা বিধিমালার প্রতীকের তফসিল থেকে নৌকা প্রতীকটি বাদ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রবিবার আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এমন দাবি জানায় দলটি।

সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।

তিনি বলেন, ‘যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে, তাই নিবন্ধন স্থগিত থাকা দলের প্রতীক তফসিলে থাকতে পারে না। তাই গত তফসিল সংশোধনের জন্য যে প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি, সেখান থেকে নৌকা প্রতীকটি বাদ দেওয়ার আইনি ভিত্তি আমরা ইসির কাছে তুলে ধরেছি। সিইসি বলেছেন, তারা বিষয়টি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেবেন।’

একই সঙ্গে শাপলা প্রতীক ইসির তালিকায় যুক্ত করার দাবি করেছে এনসিপি। শাপলা ছাড়া বিকল্প কোনো অপশন তাদের নাই বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারী।

এর আগে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠক করেন। তার সঙ্গে আরও ছিলেন- দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com