মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরীর ইন্তেকাল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৭৮ বার

বাংলাদেশের খ্যাতনামা শিল্পগোষ্ঠী এইচআরসি গ্রুপের চেয়ারম্যান, দৈনিক যায়যায়দিনের সম্পাদকীয় পর্ষদের সভাপতি ও প্রকাশক, বিশিষ্ট ব্যবসায়ী সাঈদ হোসেন চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি সোমবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
সাঈদ হোসেন চৌধুরী দেশের চা শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মালিকানাধীন এইচআরসি গ্রুপ দেশের অন্যতম চা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে তুলে ধরেছে।

এইচআরসি গ্রুপ শুধু চা শিল্প নয়—পর্যটন, জাহাজ নির্মাণ, আবাসন, পরিবহন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতেও দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।

সাঈদ হোসেন চৌধুরী আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি স্পেনে বাংলাদেশের সাবেক অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। কূটনৈতিক মহলে তাঁর ভাবমূর্তি ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ।

তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও ফোরামের সঙ্গে যুক্ত ছিলেন এবং ব্যবসা ও বিনিয়োগে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

শিল্পোদ্যোক্তা হলেও তিনি সব সময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। শিক্ষাবিস্তার, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য বিমোচনে তাঁর বিভিন্ন উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বিজনেস লিডার ও সমাজসেবী হিসেবে তিনি দেশ-বিদেশে বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। বাংলাদেশের ব্যবসায়িক অগ্রগতিতে অসামান্য অবদান রাখার জন্য বিভিন্ন জাতীয় সংগঠন তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে থাকে।

সাঈদ হোসেন চৌধুরী মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্যরা শোকাহত।

সাঈদ হোসেন চৌধুরীর মৃত্যুতে দেশের ব্যবসায়ী, কূটনৈতিক ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com