বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

‘তামাশা’র মডেল নোবেলের স্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৩৪৯ বার

এক গানের প্রচারণায় নানা রকম তামাশার আশ্রয় নিয়েছেন ‘সারেগামাপা’খ্যাত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। গানের প্রচারণায় নেতিবাচক মন্তব্য করার কারণে সমালোচনা মুখেও পড়তে হয়েছে তাকে। সেই বিতর্কের মধ্যেই বেরিয়ে এসেছে তার বিয়ের সংবাদটি। শুধু তাই না, গানের প্রচারণার সূত্র ধরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ফেসবুকে নেতিবাচক মন্তব্য করার কারণে নোবেলের বিরুদ্ধে মামলাও হয়েছে ভারতে।

এবার জানা গেল, ‘তামাশা’ গানের ভিডিওতে মডেল হয়েছেন নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ। গত বৃহস্পতিবার নিকেতনের নিজ বাসায় গানটির দৃশ্যধারণ করা হয়েছে। স্বামীর গানের ভিডিওতে মডেল হতে পেরে ভীষণ খুশি সালসাবিলও।

নোবেল বলেন, ‘প্রথম মৌলিক গানের শুটিং বেশ বড় পরিসরে করতে চেয়েছিলাম। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি। তাই বাসায়ই ছোট পরিসরে গানটির শুটিং করেছি। আর গানের মডেল বউকে করেছি। এর ফলে মিউজিক ভিডিওর মডেলের খরচটাও বেঁচে গেল। তাছাড়া আমার প্রথম মৌলিক গানে মডেল আমরা দুজনই।’

‘তামাশা’ গানের কথা ও সুর করেছেন জিহান। সংগীত করেছে নোবেলম্যান টিম। মিক্সমাস্টারিং ইমন চৌধুরীর। ভিডিও নির্মাণ করেছেন নাজমুল হাসান। জানা গেছে, আগামী ৭ জুন গানটি প্রকাশ হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com