শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

হাসিনা মানবজাতির কলঙ্ক, তাকে ক্ষমা করা যাবে না: ফখরুল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৫৯ বার

‘শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না, সে মানবজাতির কলঙ্ক’- এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রবিবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক। শুধু জুলাই গণঅভ্যুত্থানই নয়, বিগত দেড় যুগেরও বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘নিজেদের মধ্যে ভিন্নমত থাকলেও, সবাইকে নিয়ে রেইনভো নেশন তৈরি করতে চায় বিএনপি। যারাই গণঅভ্যুত্থান শহিদ হয়েছেন, তাদের পাশে দাঁড়াতে হবে। শহিদের জন্য কিছু করতে না পারলে জাতি কখনো আমাদের ক্ষমা করবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ঘোষণা দিয়েই জীবন উৎসর্গ করেছিলেন। সেজন্য বিএনপির লক্ষ্য হচ্ছে সত্যিকার অর্থে একটি উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা। তারা নতুন বাংলাদেশ চায়, যেখানে দুর্নীতি, ঘুষ, খুন, হত্যা ও নির্যাতন থাকবে না। মানুষ স্বাধীনভাবে বাঁচবে।’

এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাপ্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com