মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

তিন সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তাদের তথ্য নিচ্ছে ইসি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৬৪ বার

দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তাদের তথ্য চেয়ে সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটে অনিয়ম নিয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তথ্য চাওয়ার পরিপ্রেক্ষিতে এমন উদ্যোগ নিল ইসি সচিবালয়।

ইসির উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত এ চিঠি গতকাল রোববার পাঠানো হয়েছে। মনির হোসেন বলেন, তিন সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং, প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারদের বিস্তারিত তথ্য চেয়ে ৩ জুলাই কমিশনে চিঠি দেয় পিবিআই।

বিভাগীয় কমিশনার ও ডিসির কাছে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, ওই তিনটি নির্বাচনে দায়িত্বপালনকারী কর্মকর্তাদের নাম, মা-বাবার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মুঠোফোন নম্বর ভোট কেন্দ্রভিত্তিক সরবরাহের জন্য অনুরোধ করা হলো। শেরেবাংলা নগর থানায় হওয়া মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে জরুরি ভিত্তিতে এসব তথ্য ইসিতে পাঠাতে বলা হয়েছে।

এসব সংসদ নির্বাচনে ৬৪ জন ডিসি এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পান। ইউএনও’রা পান সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব। জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাও ভোটের দায়িত্বে ছিলেন। প্রায় ২ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োজিত ছিলেন প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার হিসেবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com