মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মাইলস্টোন ট্রাজেডি নিহত লামিয়াকে চোখের জলে বিদায়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৮১ বার

মাইলস্টোন ট্রাজেডিতে নিহত লামিয়া আক্তার সোনিয়াকে চোখের জলে বিদায় জানিয়েছে এলাকাবাসী ও স্বজনরা। তার মৃত্যুতে শোকার্ত এলাকাবাসী। অশ্রু সজল নয়নে স্বজনরা।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে বাবার বাড়ি সাভারের বিরুলিয়ার ভাগ্নির বাড়িতে দাফন করা হয় তাকে।

এর আগে ডিএনএ টেস্টের মাধ্যমে সনাক্ত করা হয় পুড়ে যাওয়া লামিয়া আক্তার সোনিয়ার মরদেহ।

সোনিয়া বাবা সাবেক ইউপি সদস্য বাবুল হোসেন জানান, মাইলস্টোন স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্রী মেয়ে জায়রাকে স্কুল থেকে আনতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন লামিয়া। দুর্ঘটনার দেড় ঘণ্টা পর জায়রাকে অক্ষত অবস্থায় সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে স্বজনদের কাছে তুলে দিলেও নিখোঁজ ছিলেন লামিয়া।

ঘটনার পর দুর্ঘটনাস্থলে লামিয়ার এনআইডি কার্ড কুড়িয়ে পান এক ব্যক্তি। তিনি জানান, লামিয়াকে দগ্ধ অবস্থায় সেনাবাহিনীর এক অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়েছিল মরদেহের পরিচয় শনাক্তের পর বাবুল বলেন, ‘লামিয়াকে এভাবে হারাব তা কখনো কল্পনাও করিনি।’

উল্লেখ্য, লামিয়া উত্তরার ১৮ নম্বর সেক্টরে স্বামী-সন্তান নিয়ে থাকতেন। সংসারের কাজের ফাঁকে প্রতিদিন স্কুল থেকে জায়রাকে আনা-নেওয়া ছিল তার নিত্যদিনের কাজ।

তার স্বামী আমিরুল ইসলাম জনি বলেন, ‘এতদিন স্ত্রীকে খুঁজে পেতে আমরা পাগলপ্রায় ছিলাম। মেয়ে জায়রা মাকে খুঁজতে থাকে। তাকে কোনো জবাব দিতে পারি না।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com