মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির মধ্যে সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের সংঘর্ষ চলছে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাগেরহাটে এক পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে যা জানাল ভারত জুলাই জাদুঘর নিয়ে দুর্নীতির অভিযোগ পেলেই তদন্ত-সংস্কৃতিমন্ত্রী

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৭০ বার

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন আরএকে সিরামিক্স কারখানার শ্রমিকরা।

আজ রবিবার সকাল সাড়ে ৬টা থেকে ওই কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন বৃদ্ধি, ভারতীয় কর্মকর্তাদের প্রত্যাহারসহ ১০ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

তাদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করছে না।

এদিন সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার জৈনা বাজারের দক্ষিণ পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় মহাসড়কের দুইপাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।

শ্রমিকরা জানান, কোম্পানীতে থাকা উচ্চপদস্থ সকল কর্মকর্তা-কর্মচারী ভারতের নাগরিক। তাদের অপসারণ, প্রতি মাসে হাজিরা বোনাস ১৫০০ টাকা নির্ধারণ, শ্রমিক ছাঁটাই বন্ধ করা, বয়স্কভাতাসহ পুরাতন সকল সুযোগ-সুবিধা পুনরায় চালু করাসহ ১০ দফার সকল দাবি পূরণ করতে হবে।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আয়ূব আলী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com