সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

৪ বছর পর মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৪৮ বার

দীর্ঘদিন ধরে চলমান জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার।আজ বৃহস্পতিবার এই ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া নির্বাচনের তারিখও ঘোষণা করেছে তারা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সামনে রেখে জান্তা সরকার প্রস্তুতি জোরদার করছে। তবে বিরোধী দলগুলো ওই নির্বাচন বর্জন করেছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সমালোচনা করছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করেছিল। চার বছরের বেশি সময় পর তা প্রত্যাহারের ঘোষণা এল।

জান্তার মুখপাত্র জাও মিন তুন বৃহস্পতিবার সাংবাদিকদের পাঠানো এক বার্তায় বলেন, ‘আজ থেকে জরুরি অবস্থা বাতিল করা হল।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com