মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

প্রতীকে সংশোধন এনে ইসিতে ফের আবেদন করল এনসিপি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৬২ বার

বরাদ্দ চাওয়া প্রতীকে সংশোধন এনে আবারও নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল রবিবার ইসি সচিব বরাবর এ আবেদন করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আবেদনে শাপলা, কলম ও মোবাইল ফোনের জায়গায় সংশোধনী এনে শাপলা,সাদা শাপলা এবং লাল শাপলা দলীয় প্রতীক হিসেবে চাওয়া হয়েছে।

এনসিপির আবেদনে বলা হয়েছে, ‘আমরা গত ১২ জুন জাতীয় নাগরিক পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আইনানুগ সকল শর্ত পূরণ করে আবেদন করেছি। উক্ত আবেদনে আমরা যেই প্রতীক দলের অনুকূলে সংরক্ষণের জন্য আবেদন করেছিলাম তার ক্রম ছিল শাপলা, কলম এবং মোবাইল। আমরা জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে অত্র পত্রের মাধ্যমে উক্ত ফিল্ড ৬-এ নিম্নরূপ সংশোধনী আনছি।’

আবেদনে আরও বলা হয়, ‘আমাদের দাখিল করা গত ২২ জুনের আবেদনে আমাদের পার্টির জন্য প্রতীক সংরক্ষণের বর্তমান ক্রম ১. শাপলা ২. সাদা শাপলা এবং ৩. লাল শাপলা। শাপলা প্রতীক হিসেবে দৃশ্যমান করার ক্ষেত্রে শাপলার ভিন্ন ভিন্ন ভার্সন বা আংশিক বিকৃত ভার্সন গ্রহণ করার ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি সবসময় আলোচনা করতে প্রস্তুত রয়েছে।’

এনসিপি আশা প্রকাশ করে আবেদনে বলেছে, ‘আমরা আশা করি, জাতীয় নাগরিক পার্টিকে আইনানুযায়ী রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদানের প্রক্রিয়া তরান্বিত হবে এবং নিবন্ধন প্রদানের সিদ্ধান্ত গৃহীত হলে এনসিপির অনুকূলে ১. শাপলা, ২. সাদা শাপলা, এবং ৩. লাল শাপলা থেকে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা হবে।’

এর আগে গত ২২ জুন জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দল এনসিপি দলীয় প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল চেয়ে আবেদন করে। গত ১৩ জুলাই সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, রাজনৈতিক দলের প্রতীক হিসেবে কাউকেই শাপলা দেওয়া হবে না।

সিইসি বলেন, ‘শাপলা দলের প্রতীক হিসেবে দিলে নাগরিক ঐক্যকে দিতে হবে। তবে কিছু আইনি ইস্যু আছে তো। এ জন্য কমিশনে বসে সিদ্ধান্ত নিয়েছি শাপলাকে আমরা প্রতীক হিসেবে রাখব না। কেউ শাপলা প্রতীক পাচ্ছে না। আমাদের সিদ্ধান্ত তাই-ই।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com