বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে। এর ঠিক আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট। এরপর বাকি দুই ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।

এর আগে, ২৬ আগস্ট বাংলাদেশে এসে পৌঁছাবে ডাচরা। তবে এই সিরিজসহ এশিয়া কাপের প্রস্তুতি নিতে ৬ আগস্ট থেকে মিরপুরে ক্যাম্প শুরু করবে লিটন দাসের দল। যা চলবে ১৫ তারিখ পর্যন্ত। এরপর ছোট্ট বিরতি দিয়ে ২০ আগস্ট থেকে ক্যাম্প শুরু হবে সিলেটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com