বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে: জামায়াত নায়েবে আমির

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৭৭ বার

আগামীর নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ‘দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত।’

আজ বুধবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আবদুল্লাহ মো. তাহের বলেন, ‘জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ। জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি সেখানে। তবে দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত।’

তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন প্রধান উপদেষ্টার এমন ঘোষণাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি, তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে নির্বাচনের ঘোষণা দিলে ভালো হতো। তাছাড়া নির্বাচনের উপযোগী পরিবেশ এখনো নিশ্চিত হয়নি।’

জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি এ অন্তর্বর্তীকালীন সরকারকেই দেবার দাবি জামায়াতের- এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনই জাতির আকাঙ্খা। তবে পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জামায়াতের বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com