বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

জুলাই আন্দোলনে নিহত : বেওয়ারিশ ৬ মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১০১ বার

জুলাই আন্দোলনে নিহত হওয়া পরিচয় না পাওয়া এক নারীসহ৬ মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে আজ বৃহস্পতিবার আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন দেয়া হবে জানিয়েছেন শাহবাগ থানার পুলিশ ।

গত বছর জুলাইয়ে তারা নিহত হওয়া ৬ মরদেহের মধ্যে পল্টন এলাকা থেকে একজনের মরদেহ, যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৩ জনের মরদেহ ও ঢামেক হাসপাতাল থেকে এক নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, মরদেহগুলো শাহবাগ থানার পুলিশের মাধ্যমে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজ মর্গের মরচুয়ারীতে রাখা হয়। এছাড়া তাদের ডিএনএ প্রোফাইল নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে বলে জানা গেছে।

নিখোঁজের সন্ধানে অনেকেই এসেছিলেন। কিন্তু মরদেহ দেখে সনাক্ত করতে পারেননি কেউ। তবে, পরেও যদি কেউ নিখোঁজের সন্ধানে আসতে, তারা ডিএনএ-এর জন্য প্রয়োজনীয় নমুনা দিতে পারবেন।

সত্যতা নিশ্চিত করেন শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, আদালতের নির্দেশে যুগ্ন কমিশনার (ক্রাইম ) ফারুক হোসেন ও ডিসি রমনা মাসুদ আলমের উপস্থিতিতে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এই ৬ মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফনের জন্য দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com