মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভেনেজুয়েলার মাদকবাহী নৌকায় হামলা, ১১ জন নিহতের দাবি ট্রাম্পের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেনেজুয়েলা থেকে ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের জন্য মাদক বহনের অভিযোগে একটি ছোট নৌকায় কাইনেটিক হামলা চালিয়েছে। ভয়াবহ ওই হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে আল জাজিরা।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাতে প্রকাশিত সাদা-কালো আকাশপথের ফুটেজে দেখা যায়, ভয়াবহ ওই হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এই হামলায় ১১ জন সন্ত্রাসী নিহত হয়েছেন, তবে কোনো মার্কিন সেনা ক্ষতিগ্রস্ত হয়নি।’

তিনি সতর্ক করে দিয়ে লিখেছেন, যে কেউ যুক্তরাষ্ট্রে মাদক আনতে চাইবে, তাদের জন্য এটি একটি সতর্কবার্তা- সাবধান!’ ট্রাম্প জানান, হামলাটি ঘটেছে মঙ্গলবার ভোরে।

এটি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে নতুন মাত্রা যোগ করেছে।

ট্রাম্প আগেও একাধিকবার মাদুরোকে আন্তর্জাতিক অপরাধী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেছেন, যদিও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো এই হামলার খবর প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প।

এক পর্যায়ে তিনি মার্কিন স্পেস কমান্ডের নতুন সদর দপ্তর নিয়ে ঘোষণার মাঝেই হঠাৎ বিষয়টি সামনে আনেন।

ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘যখন আপনারা বের হবেন বা ভেতরে আসবেন, দেখবেন আমরা কয়েক মিনিট আগেই একটি নৌকা উড়িয়ে দিয়েছি। ওটা ছিল মাদক বহনকারী একটি নৌকা।’

সেসময় তার পাশে ছিলেন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com