শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আদালতে আনিসুল-ইনুসহ ৯ জনের ভার্চুয়াল হাজিরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে রাজধানীর পৃথক থানায় দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় ভার্চুয়াল হাজিরা দিয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ ৯ জন।

অন্য আসামিরা হলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক এমপি সাদেক খান, সাবেক এমপি মোরশেদ আলম, সাবেক এমপি লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকব এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।

আজ সোমবার কেরানীগঞ্জ কারাগার থেকে তাদের ভার্চুয়ালি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে হাজির দেখানো হয়। এরপর তাদের হাজিরা গ্রহণ করেন আদালত। ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি (প্রশাসন) মাঈন উদ্দিন চৌধুরি বিষয়টি নিশ্চিত করেন।

এর মধ্যে আনিসুল হক ও গোলাম কিবরিয়া টিপু হাজিরা দিয়েছেন শেরেবাংলা নগর থানার একটি হত্যা মামলায়। ইনু হাজিরা দিয়েছেন ধানমন্ডি থানার হত্যা মামলায়।

কামাল আহমেদ মজুমদার দিয়েছেন ধানমন্ডি ও আদাবর থানার দু’টি মামলায়। সাদেক খান, মোরশেদ আলম ও ফারুক খান হাজিরা দিয়েছেন ধানমন্ডি থানার একটি হত্যা মামলায়।

আব্দুল্লাহ আল জ্যাকব হাজিরা দিয়েছেন রূপনগর থানার একটি হত্যা মামলায়। নজরুল ইসলাম মজুমদার হাজিরা দিয়েছেন ধানমন্ডি ও যাত্রাবাড়ী থানার পৃথক দুই মামলায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com