শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন

সাবেক সচিব ভূঁইয়া মোহাম্মদ শফিকুলসহ গ্রেপ্তার ৭

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ বার

রাজধানীর বিভিন্ন জায়গার পাশাপাশি পটুয়াখালী থেকে সাবেক সচিব ভূঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামসহ সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা পুলিশ সচিব ভূঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামসহ সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক সচিব ভূঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বাকি ছয়জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com