শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন

ডাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭০ শতাংশের বেশি-ভিসি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ অবাধ ও স্বচ্ছভাবে হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে সিনেট ভবনের তিনটি ভোটকেন্দ্র পরিদর্শন করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপাচার্য।

তিনি জানান, ইতোমধ্যেই বেশিরভাগ কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচনের শেষ সময়ে চারটার পরও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাদের ভোট নেওয়া হবে।

উপাচার্য বলেন, ‘কার্জন হলে একটি ছোট ধরনের ভুল হয়েছে, যা সঙ্গে সঙ্গে সংশোধন করা হয়েছে। তবুও আমরা ঘটনার পুনঃতদন্ত করব এবং যাদের কোনো ভূমিকা পাওয়া যায়, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, কার্জন হলে এক ভোটারকে ভুলবশত দুটি ব্যালট দেওয়ার ঘটনা ঘটে, যার পর পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়। এছাড়া, টিএসসির কেন্দ্রে এক ভোটারকে ‘ক্রস চিহ্ন’ দেওয়া একটি ব্যালট প্রদান করা হয়েছিল। উপাচার্য জানান, এই ঘটনাতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ডাকসু নির্বাচন এখন শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, দেশেরও একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমরা আশা করছি, বিজয়ী এবং অন্যান্য প্রার্থীরাও ফলাফল মেনে নেবেন এবং স্বীকার করবেন যে নির্বাচনে কোথাও কোনো স্বচ্ছতার ঘাটতি নেই।

এর আগে বেলা আড়াইটার দিকে সিনেট ভবনের তিনটি কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা। তিনি প্রথম আলোর সঙ্গে আলাপে বলেন, শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ভোট দিতে পারছে। এখনও ভোট দেওয়ার সময় আছে এবং শিক্ষার্থীরাও আসছে। আশা করছি উল্লেখযোগ্য ভোট পড়বে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com