শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ইভ্যালির ‎রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ বার

‎অর্থ আত্মসাৎ ও প্রতারণার আরেক মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ৩ বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

‎রায়ের বিষয়ে বাদী পক্ষের আইনজীবী এইচ এম রুহুল আমিন মোল্লা বলেন, ‘দণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেকের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দিয়েছেন আদালত।’

‎‎এদিকে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন আদালত।

‎‎মামলার বিবরণী থেকে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজসে প্রতারণার উদ্দেশ্যে ই-ভ্যালি ডট কম লি. নামে একটি অনলাইন ই-কমার্স কোম্পানি তৈরি করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেন। চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বিক্রয় করেন। এতে আকৃষ্ট হয়ে মামলার বাদী আবুল কালাম আজাদ ২৩ লাখ টাকায় ১১টি মোটর সাইকেল অর্ডার করেন। তিনি ৫ লাখ টাকা পরিশোধ করেন। ৭-৩০ দিনের মধ্যে পণ্য ডেলিভারী দেওয়ার কথা থাকলেও তা সঠিক সময় সরবরাহ করা হয় না। উল্টো ছলচাতুরির আশ্রয় নিয়ে আবুল কালাম আজাদকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে অপরাধমূলক ভঙ্গ করে টাকা আত্মসাত করেন তারা।

‎‎এ কারণে ২০২৩ সালের ৭ ডিসেম্বর আদালতে মামলাটি দায়ের করেন আবুল কালাম আজাদ।

‎আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। মামলাটি তদন্ত করে পিবিআই’র এসআই বাসুদেব সরকার গত বছরের ২৭ মার্চ রাসেল এবং শামীমা নাসরিনকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেন। একই বছরের ৯ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ৩ জনের সাক্ষ্য করেন। আজ আদালত রায় দিলেন।

‎উল্লেখ্য, ‎গত ২৯ জানুয়ারী প্রতারণার দায়ে তাদের দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাদের। এরপর গত ৬ এপ্রিল আরেক মামলায় তাদের ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com