শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

আবার আলোচনার প্রস্তাব দিলেন ট্রাম্প; জবাবে যা বলল ইরান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৩৫৮ বার

মার্কিন প্রেসিডেন্ট তেহরানকে ইঙ্গিতে আলোচনার যে প্রস্তাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সে প্রসঙ্গে বলেছেন: ইরান এবং পরমাণু সমঝোতার অপর পক্ষগুলো কখনোই আলোচনার টেবিল ত্যাগ করেনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ আজ তার ব্যক্তিগত টুইটার পেইজে লিখেছেন, ইরান পরমাণু সমঝোতার সকল শর্ত মেনে চলেছে। আমেরিকা অঙ্গিকার ভঙ্গ করে ওই সমঝোতা লঙ্ঘন করেছে। তিনি টুইট বার্তায় ট্রাম্পকে লক্ষ্য করে বলেন, আপনার উপদেষ্টারা-যাদের বেশিরভাগই বহিষ্কৃত হয়েছেন-বোকামিপূর্ণ জুয়া খেলেছেন।

জারিফ ট্রাম্পের উদ্দেশে আরও বলেন, এখন আপনার ওপর নির্ভর করছে কখন আপনি সমঝোতা থেকে বেরিয়ে যাবার ভুল সংশোধন করবেন।

ডোনাল্ড ট্রাম্প তার টুইটার পেইজে ইরানের কারাগারে বন্দি মার্কিন নাগরিক মাইকেল হোয়াইটকে মুক্তি দেওয়ায় তেহরানের প্রশংসা করেন। ওই টুইটে তিনি ইরানি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, বৃহৎ সমঝোতার জন্য আমেরিকার নির্বাচন পরবর্তী সময়ের অপেক্ষা করবেন না।

চলতি বছর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প আবারও বিজয়ী হবেন বলে দাবি করেন। তিনি বলেন, কাজেই নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে এখইন আলোচনায় বসলে আরও ভালো চুক্তি করা সম্ভব হবে।ট্রাম্প তার টুইটার বার্তায় এই ইঙ্গিত করেন যে, ইরান আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীর বিজয়ের প্রত্যাশায় রয়েছে এবং সেক্ষেত্রে পরবর্তী ডেমোক্র্যাট প্রেসিডেন্টের সঙ্গে ইরান ভালো কোনো সমঝোতায় পৌঁছাতে চায়। পার্সটুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com