রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলাকে দলীয় প্রতীক হিসেবে পাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি বলেন, ‘প্রতীকের নির্ধারিত তালিকায় শাপলা নেই। তাই এনসিপিকে বিকল্প প্রতীকের প্রস্তাব দিতে হবে।’

ইসি সচিব বলেন, ‘আমাদের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই। নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হয়। তাই এনসিপিকে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে।’

আখতার আহমেদ আরও জানান, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া এখনো চলমান রয়েছে এবং জমা দেওয়া নথি পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে প্রতীক সংক্রান্ত সমন্বয় কার্যক্রম এক ধাপ এগিয়েছে।

তিনি বলেন, ‘এনসিপি প্রতীক চেয়ে আবেদন করেছে। কিন্তু তালিকায় শাপলা প্রতীক না থাকায় আমরা তাদের জানিয়েছি বিকল্প প্রস্তাব পাঠাতে। নিষ্পত্তি হবে ইসি ও দলের সম্মতিতে।’

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে নির্বাচন কমিশন ধারাবাহিক সংলাপ শুরু করবে বলেও জানান সচিব। তিনি বলেন, সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধাপে ধাপে এসব আলোচনা হবে। পূজা ও সরকারি ছুটির দিনগুলো বিবেচনা করে সময়সূচি নির্ধারণ করা হবে।

প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পর্কেও ইসি সচিব কথা বলেন। তিনি জানান, ‘প্রতিদিন নতুন খবর তৈরি করা যায় না। তবে আমরা নির্বাচনী প্রস্তুতির প্রতিটি ধাপে গণমাধ্যমকে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com