রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি জাতিসংঘ সফর : বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস সর্বোচ্চ শিখরে পৌঁছেছে: মাহ্দী আমিন স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ৯ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আ. লীগ নেত্রী বকুল গ্রেপ্তার রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক-নিউ জার্সি, জরুরি অবস্থা এবার সালমান মুক্তাদিরের স্টুডিওতে সশস্ত্র হামলা ডিএমপির অভিযানে গ্রেপ্তার আরো ৫০৬

সত্যিকারের শিক্ষা থাকলে হত্যার হুমকি দিত না ছাত্রলীগ নেতা: রিজভী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৭৭ বার

দেশে সত্যিকারের শিক্ষা ব্যবস্থা থাকলে ছাত্রলীগের নেতা প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দিতে পারতো না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে ‘আমরা বিএনপি পরিবার’ আয়েজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জানা যায়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) রেসিং কার নির্মাতা গবেষক দলকে মেধাভিত্তিক অনুপ্রেরণা বৃদ্ধিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উৎসাহ দেওয়ার জন্য এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রিজভী আরও বলেন, বিগত সরকার মেট্রোরেল, উড়াল সেতু, ফ্লাইওভারের মতো গল্প শুনিয়েছে। অথচ বিদ্যালয় এবং শিক্ষাগত অবকাঠামোর দিকে মনোযোগ দেয়নি। এ কারণে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করা যায়নি এবং ছাত্র রাজনীতির নামে মাস্তান, গুন্ডা তৈরি হয়েছে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘আমার বিশ্বাস, আমরা যদি শিক্ষাব্যবস্থায় এমন একটি কাঠামো গড়ে তুলতে পারতাম যেখানে শিক্ষকদের প্রচুর প্রশিক্ষণ থাকত, তাহলে তারা ছাত্রদের জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে পারতো- বিজ্ঞান ও সাহিত্য চর্চার ক্ষেত্রেও। কিন্তু বিগত সময়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি হয়নি, শুধু লোক দেখানো কাজ করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা একটি দুঃসহ পরিস্থিতি পার করে এসেছি। এখন সেই স্বপ্ন পূরণ করতে হবে- যারা রেসিং কার তৈরি করেছে, তাদের মননের মধ্যে যে স্বপ্ন রয়েছে সেটি বাস্তবায়ন হলে তাহলেই এই দেশ সমৃদ্ধশালী হবে।’

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)র রেসিং কার নির্মাণে যুক্ত শিক্ষার্থীদের সহযোগিতা দেওয়া হয়।

এ সময় শিক্ষার্থীরা তাদের প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে অতিথিরা তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com