শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

নিউইয়র্কে সন্ধ্যায় ‘প্রে ফর বেঙ্গল ২০২০’ কনসার্ট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৩৩৪ বার

করোনাভাইরাস এবং আম্ফানের কারণে আজ বিপর্যস্ত পশ্চিমবঙ্গ। ভারতের এ রাজ্যের মনুষের জীবনে ঘটেছে ছন্দপতন।

পশ্চিমবঙ্গকে নিজস্ব গরিমায় ফিরিয়ে আনতে তার পাশে দাঁড়িয়েছে গোটা বিশ্বের বাঙালিরা। সেই উদ্যোগেরই ফসল ‘প্রে ফর বেঙ্গল ২০২০’ কনসার্ট।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আজ ৬ জুন শনিবার ‘স্টে অ্যালাইভ কনসার্ট’ এবং ‘গ্লোবাল বেঙ্গলি’র উদ্যোগে সারা বিশ্বের ৩০টি বাঙালি সংস্থা একত্রিত হচ্ছে।

এই উদ্যোগে পাশে রয়েছেন শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, অভিজিৎ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, শ্রাবণী সেন, প্রমিতা মল্লিক, চৈতালি দাশগুপ্ত, ব্রততী বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর দে, রাইমা সেন, রূপম ইসলামের মতো শিল্পীরা।

বিশ্বব্যাপী লকডাউন চলাকালীন ‘স্টে অ্যালাইভ’ শুরু করেছিল এক অভিনব যাত্রা, যেখানে গোটা দুনিয়ার মানুষ ঘরে বসে অনেক নামি ও প্রতিভাবান শিল্পীর লাইভ পারফরম্যান্স দেখার সুযোগ পেয়েছেন।

যাত্রা শুরুর ২ মাসের মধ্যে ৫০ লাখেরও বেশি লাইক পেয়েছে তাদের ফেসবুক পেজ। এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ইংল্যান্ডের বাসিন্দা সুরঞ্জন সোম এবং অনিরুদ্ধ বর্ধন জানিয়েছেন, দুর্যোগের এই সময়ে তাঁরা তাঁদের ভাবনা, সংযোগ এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বের বাঙালিকে একত্রিত করে বাংলার পাশে দাঁড়াতে চান।

পুরো অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে থাকবেন সঙ্গীতা দত্ত, পিলু বিদ্যার্থী এবং সুরজয় ভৌমিক।

উদ্যোক্তারা জানিয়েছেন, লাইভ ও রেকর্ডেড অংশ মিলিয়ে অনুষ্ঠানটি শনিবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ‘স্টে অ্যালাইভ’-এর ফেসবুক পেজ facebook.com/stayaliveconcerts এবং তাদের ওয়েবপেজ www.stayaliveconcerts.com-এ বিশ্বের বিভিন্ন টাইম জোনে দেখা যাবে এই অনুষ্ঠানটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com