বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

রূপনগরের আগুন : গুদাম থেকে এখনো বের হচ্ছে ধোঁয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৮০ বার

রাজধানীর রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় রাসায়নিকের গুদামে লাগা আগুন পুরোপুরি নেভানো যায়নি। বুধবার সকাল সাড়ে ১০টায়ও গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার কিছু পরে সেখানে আগুন লাগে।

একই সময়ে আগুন লাগা গুদামের বিপরীত পাশের পোশাক কারখানার আগুন মঙ্গলবারই নেভানো গেছে।

প্রসঙ্গত, চারতলা ভবনটি থেকে উদ্ধার করা হয়েছে ১৬ জনের মৃতদেহ। পুড়ে অঙ্গার হওয়ায় তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহগুলো পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ মর্গে। রাত থেকেই সেখানে ভিড় জমিয়েছেন নিখোঁজ ব্যক্তির স্বজনরা। বুধবার সকালে তাদের কেউ কেউ মরদেহগুলো দেখে নিজের স্বজন বলে দাবি করেছেন। তবে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা বলছেন, ডিএনএ পরীক্ষা ছাড়া পরিচয় নিশ্চিত হওয়া কঠিন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যকে বলেন, ‘রাসায়নিক গুদামের আগুন এখনো নেভানো যায়নি। আরও কত সময় লাগবে সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছেন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com